মিরসরাইয়ে পানিতে ডুবে আদনান সিদ্দিকী আদিব নামের দেড় বছরের এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের হাজ্বী কলিম উদ্দিন মহাজন বাড়িতে এ ঘটনা ঘটেছ। আদিব ওই বাড়ির নিজাম উদ্দিন সিদ্দিকী লিটনের পুত্র।
আদিবের চাচা কে.ইউ সিদ্দিকী রিংকু বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে আদিব কোথায় চলে যায়। তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে নিথর দেহ ভাসতে থাকে। এরপর দ্রুত উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক আমার ভাতিজাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে হিঙ্গুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য এমরানুল হক বলেন, কলিম উদ্দিন মহাজন বাড়ির লিটনের ছেলে পানিতে ডুবে মারা যাওয়ায় আমরা মর্মাহত।বর্ষা মৌসুম পুকুরে পানি বেশি থাকে তাই বাড়ির ছোট সন্তানদের চোখে চোখে রাখার অনুরোধ জানান তিনি।
