রবিবার, ৯ আগস্ট ২০২৬

ইউক্রেনে রুশ হামলায় ফরাসি সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব ইউক্রেনে ৩২ বছর বয়সী এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) রুশ হামলায় নিহত হন তিনি।

বেসামরিক ইউক্রেনীয় নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার খবর সংগ্রহ করার সময় বোমার আঘাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার কর্মস্থল বিএফএমটিভি।

সংবাদমাধ্যমটি জানায়, ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ নামের ওই সাংবাদিক ডনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর সিভিয়ারোডোনেটস্কের কাছে একটি সাঁজোয়া যানে মানবিক অপারেশন কভার করার সময় নিহত হয়েছেন। তিনি ফরাসি টেলিভিশন চ্যানেলটিতে ছয় বছর ধরে কাজ করছিলেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে লেক্লারক-ইমহফকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি ‘যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্য ইউক্রেনে ছিলেন।’

ম্যাক্রোঁ বলেন, রাশিয়ান বোমা থেকে বাঁচতে পালাতে বাধ্য হওয়া বেসামরিক নাগরিকদের সঙ্গে একটি মানবিক বাসে করে যাওয়ার সময় তাকে গুলি করা হয়েছিল।

ম্যাক্রোঁ তার পরিবার, আত্মীয়স্বজন এবং সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং যারা যুদ্ধের তথ্য দেওয়ার কঠিন কাজটি করে চলছেন, তাদের জন্য ফ্রান্সের নিঃশর্ত সমর্থন ব্যক্ত করেছেন।

এদিকে যত তাড়াতাড়ি সম্ভব কী ঘটেছে, তা খুঁজে বের করার জন্য ‘স্বচ্ছ তদন্ত’ দাবি করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, ইউক্রেন সংঘাত নিয়ে প্রতিবেদন করতে গিয়ে অন্তত আট সাংবাদিক নিহত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...