রবিবার, ৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় চারটি প্যাথলজি-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মতে কক্সবাজারের চকরিয়ায় অনিবন্ধিত, অনুমোদন বিহীন ক্লিনিক, ল্যাব, ডায়াগনোস্টিক সেন্টার এবং হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

এসময় অনুমোদন বিহীন ও বৈধ কাগজপত্র না থাকার দায়ে ৪টি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়।

সোমবার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার খুটাখালী ও ডুলাহাজারা এলাকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভণ দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভণ দত্ত জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশ ব্যাপী অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ল্যাব, ডায়াগনিষ্টক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।

তার ধারাবাহিকতায় চকরিয়া উপজেলার খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকার দায়ে ৪টি প্যাথলজি ল্যাব ও ডায়গনস্টিক সেন্টারকে বন্ধ করে দেয়া হয়।

যেসব প্যাথলজি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দেয়া হয়েছে সেগুলো হলো, খুটাখালী এলাকার ডক্টরস ল্যাব, খুটাখালী প্যাথলজি সেন্টার, ডুলাহাজারা এলাকার ফজল ফার্মেসির রোগী ভর্তি করার রুম কেয়ার ল্যাব ও ডুলহাজারা এলাকার সেবা ডায়াগনস্টিক সেন্টার।

এছাড়াও আরো ৪-৫টি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানো হয়। তৎমধ্যে অনেক ক্লিনিক ল্যাব ও হাসপাতালে বৈধ কোন ধরণের কাগজ দেখাতে পারেনি। তাই ওইসব প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিন সময় বেঁধে দেয়া হয় কার্যক্রম বন্ধে।

অভিযানকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ সাইমুল ইসলাম, মেডিকেল অফিসার, ডাঃ আ.জ.ম সাদেক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর জয়নাল আবেদীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...