রবিবার, ৯ আগস্ট ২০২৬

শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ গঠন

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় নির্মল চন্দ্র আইস নামে ৭২ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন চট্টগ্রামের একটি আদালত

আজ সোমবার (৩০ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ বিচারক মো. জামিউল হায়দারের আদালতে এ অভিযোগ গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় বাদীপক্ষের মানবাধিকার আইনজীবী এ.এম জিয়া হাবীব আহসান।

তিনি বলেন, একমাত্র আসামি হিসেবে নির্মল চন্দ্র আইসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।

আইনজীবী আহসান জানান, চট্টগ্রাম নগরের আকবার শাহ থানা এলাকায় শ্যাম্পু ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণ অভিযোগে নির্মল চন্দ্র আইসের বিরুদ্ধে মামলা করেন রিকশাচালক বাবা।

এ মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এসআই বিকাশ চন্দ্র শীল। তিনি পুলিশের ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী বেলাল হোসেনকে ধর্ষক সাজিয়ে মূল অভিযুক্তকে চার্জশিট থেকে বাদ দিয়ে গত ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

তিনি আরও বলেন, পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে ডিবি (মহানগর গোয়েন্দা) পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। ওই তদন্তেও ডিবি পুলিশের পরিদর্শক প্রিটন সরকার একইভাবে ২০২১ সালের ২৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন দেন।

দ্বিতীয়বার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর বাদী আদালতে পুনরায় নারাজি দেন। এরপর মামলার এজাহার, ভিকটিমের জবানবন্দি, মেডিকেল পরীক্ষার রিপোর্ট দেখে শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

এ আইনজীবী বলেন, আমরা শুনানিতে আদালতকে বলেছি- মামলার দুই তদন্ত কর্মকর্তা আসামির আত্মীয় হন। এতে মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছে। বিচার শুরু হলে মামলার দুই তদন্ত কর্মকর্তাকে এ বিষয়গুলো নিয়ে জেরা করা হবে।

বাদী হত দরিদ্র হওয়ায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনা খরচায় আইনি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...