সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে পিকাপের ধাক্কায় প্রাণ গেল শাহরিয়ার নাজিম শিশির (১৫) নামে এক কিশোরের ।
সোমবার (৩০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পৌরসদর বাস স্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশির পৌরসভার চৌধুরীপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় মুরগি বহনকারী একটি পিকাপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাৎক্ষনিক উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাসেদ বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়। লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
