সোমবার, ১০ আগস্ট ২০২৬

মাটিরাঙ্গায় ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল কেয়ার সিলগালা

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও ৩টি ডেন্টাল কেয়ারকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৩০মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতী, তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব।

এই সময় ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অনুমতি পত্র না থাকায় ও বিএমডিএস এর নিবন্ধন ব্যতীত দন্ত চিকিৎসার চেম্বার করার দায়ে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর বিভিন্ন ধারায় গোমতীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার, তবলছড়ির সেবা ডায়াগনস্টিক সেন্টার ও তাইন্দংয়ের মীর হোসেন ডায়াগনস্টিক সেন্টার সহ তিনটি ডেন্টাল কেয়ারকে সিলগালা করা হয়।

অভিযানকালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, স্যানিটারী ইন্সপেক্টর ইসমাইল হোসেন, মাটিরাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অনুমতি পত্র না থাকায় ও বিএমডিএস এর নিবন্ধন ব্যতীত দন্ত চিকিৎসার চেম্বার করায় অভিযান পরিচালনা করা হয়। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...