রবিবার, ৯ আগস্ট ২০২৬

পেকুয়ায় অবৈধ ল্যাব সিলগালা, যন্ত্রপাতি জব্দ

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

আমান উল্লাহ আমান ও তাহমিনা আমান বাপ্পি দম্পতি। আমান শিশু রোগে অভিজ্ঞ আর বাপ্পি মহিলা রোগে বিশেষ অভিজ্ঞ। যদিও তারা চিকিৎসাশাস্ত্রে নামেমাত্র ডিপ্লোমা করেছেন।

কিন্তু নিজেদের নামের সাথে ডাক্তার লাগিয়ে দু’জনেই কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের আরব শাহ বাজারে এ বি ডক্টরস চেম্বার খুলে চিকিৎসা দিয়ে আসছেন।

চেম্বারের পাশে যন্ত্রপাতি বসিয়ে রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষাও করতেন তারা। কিন্তু যথাযথভাবে এ কার্যক্রম পরিচালনা না করায় ও অনুমোদন না থাকায় তাদের ল্যাবের সকল যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

আজ রোববার দুপুরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা এসব যন্ত্রপাতি জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে আমরা অবৈধ ল্যাব ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে যাই। অভিযানে রাজাখালী ইউনিয়নের আরব শাহ বাজারের এ বি ডক্টরস চেম্বারের রোগ নির্ণয়ের যাবতীয় যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

টৈটং ইউনিয়নের হাজি বাজার এলাকার হাজি বাজার ল্যাব হাউস ও টৈটং বাজারের আইডিয়াল ল্যাব হাউজে অভিযানে গেলে প্রতিষ্ঠান দুটিতে তালা দিয়ে সকলে পালিয়ে যায়। পরে আমরা প্রতিষ্ঠান দুটি সিলগালা করে এসেছি।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুজিবুর রহমান বলেন, অভিযান চালানো ল্যাব তিনটির সরকারী অনুমোদন নেই। অনুমোদন না নিয়ে তারা অবৈধভাবে ব্যবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...