রবিবার, ৯ আগস্ট ২০২৬

আদবের সঙ্গে নৌকার জন্য ভোট চাইবেন: ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অনেক কথা বলছেন। তারা বলছেন শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না। তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চান।

এখন আমি বলতে চাই, তারা নির্বাচন অবশ্যই করবে, মির্জা ফখরুল ও বিএনপি শুধু টালবাহানা করছে। বিএনপি নির্বাচনে অংশ নিতে একপায়ে দাঁড়িয়ে আছে।

রোববার (২৯ মে) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মডেল সরকারি পার্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে সরকারপ্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। এই সময়ে সরকারপ্রধান থাকবেন শেখ হাসিনা। আর নির্বাচন প্রধান থাকবেন যাকে নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে তিনি।

তার অধীনে নির্বাচন হবে। আমরাও তার অধীনে নির্বাচন করব। এতে ভয়ের কিছু নেই। ভারতসহ প্রতিটি রাষ্ট্রে নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন হয়।

মোশাররফ হোসেন বলেন, আগে সবসময় চট্টগ্রাম উত্তর জেলার সাতটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছে। যখন দলের খারাপ সময় গেছে তখনও আমরা চট্টগ্রাম উত্তর জেলা থেকে বেশি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছি। ২০০১ সালের ষড়যন্ত্রের নির্বাচনেও চট্টগ্রামের ২৩টি আসনের মধ্যে ২টি আসন পেয়েছিল আওয়ামী লীগ। আর সেগুলো ছিল উত্তর জেলার অধীন।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেবেন তাকে নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন। মা বোনের কাছে যেতে হবে। আদবের সঙ্গে নৌকার জন্য ভোট চাইবেন এবং আপনারা যদি আদবের সঙ্গে ভোট চান নৌকায় ভোট পাবেন। উত্তর চট্টগ্রামের সাতটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেব। আগে যেভাবে কাজ করেছি, এভাবেই কাজ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...