রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে মঙ্গলবার থেকে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৩১ মে (মঙ্গলবার) শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এ মেলা নগরীরর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

রোববার (২৯ মে) চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

তিনি বলেন, গত ২৮ বছর ধরে আমরা দেশীয় পণ্যের প্রসার ও প্রচারের লক্ষ্যে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে আসছি। বিগত দুই বছর করোনা মহামারির কারণে মেলা আয়োজন করা সম্ভব হয়নি।

এ বছরও নির্দিষ্ট সময়ে মেলা শুরু করা সম্ভব হয়নি। দেরি সত্ত্বেও ধারাবাহিকতা রক্ষা এবং দর্শনার্থী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ব্যাপক আগ্রহের কারণে ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) আগামী ৩১ মে রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন মেলায়। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপ তাদের পণ্যের সম্প্রসারণে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্যের সমাহার দর্শকদের জন্য উন্মুক্ত রাখবেন।

এবারের মেলায় একটি আধুনিক বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে বাতিঘরের সহায়তায় বঙ্গবন্ধু আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি বলেন, মেলার ব্যাপ্তি প্রায় ৪ লাখ বর্গফুট। এতে ১৭টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৬টি প্রিমিয়ার স্টল, ৯৯টি গোল্ড স্টল, ৪৮টি মেগাস্ট ১৪টি ফুড স্টল, ২টি আলাদা লোন নিয়ে ৩৭০টি স্টলে ৩১০ এর বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সর্বসাধারণ যাতে ব্যাপকহারে এ মেলা পরিদর্শন করতে পারে, সে লক্ষ্যে দর্শনার্থীর টিকিটের মূল্য গতবারের মতো ১৫ টাকা রাখা হয়েছে।

তিনি বলেন, এবারের মেলায় নিজস্ব পণ্য নিয়ে ভারত, থাইল্যান্ড ও ইরান বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শন করবে। এবারের মেলায় নগরীর বিভিন্ন স্কুলের প্লে-গ্রুপ থেকে ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ মে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, মেলা কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা এবং চেম্বার পরিচালকমন্ডলী সদস্য উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...