কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে বাড়ীর নিকটস্থ পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টার দিকে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সাঈদা নূরী তোহা (২) সাইফুল ইসলামের মেয়ে।
শিশুর মামা সাংবাদিক নেজাম উদ্দিন বলেন, আমার ভাগনীকে বাবার পাশে রেখে বোন ঘরের ছাদে কাজ করতে যায়। এরইমধ্যে বাবার অজান্তে তোহা উঠান লাগোয়া পুকুরে পড়ে যায়।
অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিলনা। অনেকক্ষণ পর পুকুরের পানিতে ভেসে উঠলে পাওয়া যায় মৃত তোহাকে।
বিকাল ৪ টার দিকে নামাজে জানাজা শেষে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে।
