রবিবার, ৯ আগস্ট ২০২৬

কালামিয়া বাজারে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় মো: দুলাল (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৮ মে) দুপুর ১টার দিকে শাহ আমানত সেতু-বহদ্দারহাট সংযোগ সড়কের কালামিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: দুলাল আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের বকর আলী মাঝি বাড়ির মৃত আবদুস সামাদের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী নিহতের ভাইপো মোঃ রফিক বলেন, আনোয়ারা থেকে নগরীর রাহাত্তার পুলের ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেতে গেছিলাম একসাথে। দাওয়াত খেয়ে ফেরার পথে কালামিয়া বাজারে ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য মাঝপথে গাড়ি থেকে নামার সময় একই গাড়িতেই পিষ্ট হোন তিনি। পরবর্তীতে পুলিশ এসে তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যায়।

বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা বৃদ্ধের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আঘাতে বৃদ্ধের মাথা থেঁতলে যায় বলে জানান তিনি।ওসি বলেন, বৃদ্ধকে ধাক্কা দেওয়া ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...