সোমবার, ১০ আগস্ট ২০২৬

আনোয়ারায় মাঠে গড়াল বঙ্গবন্ধু গোল্ডকাপ

মোহাম্মদ রিয়াদ হোসেন

আনোয়ারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে। 

শনিবার (২৮ মে) বিকেলে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম আলমগীর চৌধুরী ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থী ও তরুণরা যাতে বিপথে চলে না যায় সেজন্য এই খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি অবক্ষয়মুক্ত দেশ ও সমাজ বির্নিমানে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম , চাতরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল , বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম , ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোয়াব আলী, হাইলধর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিম উদ্দিন,পরৈকোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক,হাইলধর ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এমরানা করিম রিনা, চাতরী ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নিলুফার কবীর নিলু সহ উপজেলার ক্রীড়া সংগঠক, সাংবাদিক, ক্রীড়াবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম জুঁইদন্ডি ইউনিয়ন ফুটবল একাদশ । এতে টায়ব্রেকারে রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...