ফটিকছড়ির ভুজপুর ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ মে)সকালে ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী ৫৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ।
এতে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত মহিলা সদস্যে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এদিকে, চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে আওয়ামীগ মনোনীত ইব্রাহিম তালুকদার ( নৌকা) স্বতন্ত্র প্রার্থী এম এইচ শাহজাহান শিপন ( আনারস) এবং মো: নাছির উদ্দিন (অটোরিকশা) প্রতীক পেয়ছেন ।

অন্যদিকে, সকাল থেকে চেয়ারম্যন – মেম্বার পদের প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা চত্তরে জড়ো হতে থাকে। দশটা বাজার সাথে সাথে নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়ে দুপুরে শেষ হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ বলেন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদের বিপরীতে মোট ৫৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আশাকরি প্রার্থীরা আচরণ বিধি অনুসরণ করে নির্বচনী কার্যক্রম চালাবেন।
উল্লেখ্য ,ভূজপুর ইউপি নির্বাচনের ঘোষিত তফশীলে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিল ১৭ মে, যাচাই বাছাই ১৯ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২০ থেকে ২২ মে, আপিল নিষ্পত্তি ২৩ থেকে ২৫ মে। এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারর শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।
