সোমবার, ১০ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইফতেখার আলম (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজারস্থ শীতলপুর স্টিল মিলের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইফতেখার উপজেলার পৌরসদর দক্ষিণ ইদিলপুর ৮ নং ওয়ার্ডের ইমাম হোসেনের পুত্র এবং সাবেক উপজেলা আঃলীগ সভাপতি মোঃ ইসহাকের ভাইয়ের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মুন্না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একজন পরিবেশক ছিলেন। সে মোটর সাইকেলযোগে বিভিন্ন দোকানে পন্য সরবরাহ করত। প্রতিদিনের মত বৃহস্পতিবার সন্ধ্যায় মালামাল সরবরাহ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে ফিরছিলেন।

পথিমধ্যে সাইনবোর্ড এলাকায় উত্তর মুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি মহাসড়কে ছিটকে পড়লে দ্রুত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। মুন্নার ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে। তবে কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

আরও পড়ুন

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...