চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে অপচনশীল ময়লা আবর্জনা সংগ্রহ অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন,রাউজানের রাস্তাঘাট, হাট বাজার, বাড়ির আঙ্গিনায় ময়লা-আবর্জনা দেখতে চাই না। পলিথিন,প্লাস্টিকের মতো পরিবেশ দূষণকারী অপচশীল পদার্থ পথেঘাটে, কৃষিজমিতে যাতে দেখা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
২৬ মে বৃহস্পতিবার রাউজানের উরকিরচর ইউনিয়নের উদ্যোগে অপচনশীল ময়লা আবর্জনা সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, রাউজান পৌরসভা ও রাউজানের ১৪টি ইউনিয়নের প্রতিটি এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও পরিবেশ রক্ষা করতে অপচনশীল আর্বজনা ক্রয় করা হচ্ছে।এলাকার সাধারন দরিদ্র মানুষেরা এলাকা থেকে অপচনশীল আর্বজনা কুড়িয়ে বস্তাভর্তি করে এনে বিক্রয় করছে।
রাউজান পৌরসভার মেয়র ও ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান দরিদ্র পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতি বস্তা ১শত টাকা অপচনশীল আর্বজনা ক্রয় করছে। রাউজানের প্রতিটি এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও পরিবেশ ধংস থেকে রক্ষা করতে এই কার্যক্রম চলমান থাকবে।

বিভিন্ন এলাকায় পড়ে থাকা অপচনশীল ময়লা আবর্জনা দরিদ্র পরিবারের নারী ও পথশিশু, প্রতিবন্ধীরা কুড়িয়ে বস্তা ভর্তি করে নিয়ে আসা আবর্জনা নিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বসে আবর্জনার হাট।সেখান থেকে অপচনশীল ময়লা আবর্জনা কিনে নেন ফজলে করিম চৌধুরী এমপি।
এই সময় ৫৮৩৬ বস্তা অপচনশীল ময়লা আবর্জনা ১শ টাকা করে ক্রয় করা হয়।১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেল।রাউজান উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন,চট্টগ্রাম শ্রমিক লীগের সভাপতি শফিউল আজম,রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর,সহ সভাপতি নুরুল আবছার,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রিদীপ কুমার বড়ুয়া,উপজেলা আওয়ামী লীগের সদস্য সুমন দে,উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আবদুল মজিদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশীদ,সহ সভাপতি আলী আকবর,সেলিম উদ্দীন চৌধুরী মিয়া,যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আয়ুব,সরোয়ার আলম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ইমন,দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান,প্রচার সম্পাদক উৎপল মহাজন অরুন,ইউপি সদস্য জয়া রানী বড়ুয়া,ফাতেমা খাতুন,শাহিনুর আকতার,তাপস বড়ুয়া,জানে আলম,কাউছার আলম,শেখ নুরুল আজিম জুয়েল,শেখ মনিরুল ইসলাম,আরমান হোসাইন,সাজ্জাদ শাহ,জাকির হোসেন,দিবস বড়ুয়া,উপজেলা যুবলীগ নেতা সৈয়দ সাজেদুল করিম সাজু,সৈয়দ রবিউল হোসেন আরিফ,সাইফুদ্দীন সাইফ,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির সহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
