চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে হাটহাজারী পার্বতী স্কুল মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম।
বুধবার (২৫মে) বিকালে চট্টগ্রাম জেলা আওয়ামীলীগ ও যুবলীগের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তন সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম.আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সহ চট্টগ্রাম মহানগর, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আসন্ন সম্মেলন নিয়ে গত কয়েক দিনে ডিজিটাল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে হাটহাজারীসহ বিভিন্ন এলাকা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য পদপ্রত্যাশীরা এসব প্রচারপত্রে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। সম্মেলন নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত তারিখ অনুযায়ী ২৮ মে দক্ষিণ জেলা যুবলীগ, ২৯ মে উত্তর জেলা যুবলীগ এবং ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
