ফটিকছড়িতে ৭৮টি চোরাই মোবাইল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ২ যুবককে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
গ্রেফতার মুন্না (২৫) ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়ার ভূইয়া বাড়ির হাজী জহুরুল আলমের পুত্র। অপরজন মোহাম্মদ ইসমাইল (৩৫) ৭নং ওয়ার্ড এলাকার আব্দুল গণি টেন্ডল বাড়ীর ছালে আহমেদের পুত্র।
থানা সূত্রে জানা যায়, ২৪ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিবিরহাট বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৭৮ টি দামী মোবাইল সেট ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ বলেন, গ্রেফতারকৃতরা মোবাইল চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ২৫ মে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
