সোমবার, ১০ আগস্ট ২০২৬

মামলা তু‌লে নি‌তে স্ত্রী‌কে পি‌টি‌য়ে রক্তাক্ত কর‌লেন ডাক্তার স্বামী

নয়ন শীল

চট্টগ্রা‌মে স্ত্রীর দা‌য়ের করা মামলা তু‌লে না নেওয়ায় স্ত্রী‌কে পি‌টি‌য়ে রক্তাক্ত কর‌লেন ডাক্তার স্বামী।ঘটনার পর ৯৯৯ এ ফোন কর‌লে পু‌লিশ এ‌সে উদ্ধার ক‌রে চ‌মেক হাসপাতা‌লে পাঠায় ভুক্ত‌ভোগী নারীকে। সোমবার (২৩ মে) রাত সাড়ে ১০ টার দি‌কে নগরীর কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকার বিলকিস ভবনে এ ঘটনা ঘটে।

ভুক্ত‌ভোগী প‌রিবার সু‌ত্রে জানা যায়,২০১৭ সালে ডাক্তার কামনাশীষ চক্রবর্তী সেতুর সাথে ধর্মীয় বিধান ম‌তে বি‌য়ে হয় বৈশাখী ভট্টাচার্যের।বি‌য়ের পর থে‌কে বি‌ভিন্ন সময় যৌতুক ও বি‌ভিন্ন জি‌নিস দা‌বি ক‌রে বৈশাখী ভট্টাচার্যের উপর নির্যাতন শুরু ক‌রে স্বামী ও তার প‌রিবারের সদস‌্যরা।এক পর্যা‌য়ে নির্যাত‌নের মাত্রা বে‌ড়ে গে‌লে মামলা ক‌রেন বৈশাখী।মামলার পর উভয় প‌ক্ষ সংসার কারার সমঝোতা কর‌লে গত ৫ মে বাসা নেন রহমতগঞ্জ এলাকার বিল‌কিস ভব‌নে।

ভুক্ত‌ভো‌গী বৈশাখী ভট্টাচার্য ব‌লেন,সোমবার ২৩ মে রাত সাড়ে ১০ টায় আমার স্বামী কামনাশীষ চক্রবর্তী সেতু বাসায় এসে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেওয়ার জন্য গালিগালাজ ও মারধর শুরু করে। কিছুক্ষণ পর আমার শশুর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী ও শাশুরি শিখা চক্রবর্তী ও আমার বাসায় এসে আমাকে মামলা তুলে নিতে বলেন। একপর্যায়ে আমার স্বামী আমাকে কিল-ঘুষি মারতে থাকে ও পেটে লাথি মারতে থাকে।এসময় আমার শশুর-শাশুড়ি মিলে আমাকে মারধর শুরু করে এবং মাথা, পিঠ, কোমর ও হাতের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তীতে আমার শশুড় আমার হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনা পরবর্তীতে নির্যাতনের বিষয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে কোতোয়ালী থানা পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সেখান হতে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্ত্রীকে নির্যাতনের বিষয়ে ডাঃ কামনাশীষ চক্রবর্তী সেতু বলেন, আমার বিরুদ্ধে করা আমার স্ত্রীর অভিযোগগুলো সঠিক নয়। তবে বিগত ২২ মে তারিখে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে আমার স্ত্রীর করা মামলাগুলো তুলে নেওয়ার কথা ছিলো। ২৩ মে আমার কর্মস্থল ম‌্যাক্স হাসপাতালে ডিউটি শেষে রাতে আমি বাসায় আসার পর এ বিষয়ে আমার স্ত্রীর সাথে আমার কিছুটা বাকবিতন্ডা হয়। বিষয়টি আমি আমার মা বাবাকে মোবাইলে জানালে তারা আমার বাসায় আসেন। তবে আমার স্ত্রী কিভাবে আঘাত পেয়েছে তা আমি জানি না। শুনেছি সে হাসপাতালে ভর্তি আছে।

ঘটনার বিষয়ে বিলকিস ভবনের কেয়ারটেকার আবদুর রহিম বলেন, ২৩ মে রাতে ডাঃ কামনাশীষ চক্রবর্তী সেতু বাসায় এসে স্ত্রীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর ডাঃ সেতুর বাবা ও মা সেতুর বাসায় আসলে তারা সবাই মিলে বৈশাখীকে মারধর করে। একপর্যায়ে সেতুর বাবা সেতুর স্ত্রীর হাতে থাকা মোবাইল কেড়ে নেয়। এসময় বৈশাখীর চিৎকারে বিল্ডিং ও আশেপাশের লোকজন ছুটে আসে। পরবর্তীতে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া উপ- পরিদর্শক(এস.আই) আরাফাত হোসাইন বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। পরে আঘাতপ্রাপ্তদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। ঘটনার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ বলতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...