বুধবার, ১ জুলাই ২০২৬

হানিফ সংকেতের মৃত্যুর খবরটি গুজব

বিনোদন ডেস্ক

টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার রাত থেকে এমনই খবর ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এর মধ্যে Asofuddowla Jewel নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘শোক এবং শ্রদ্ধা, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক, প্রযোজক ও নির্মাতা বিশিষ্ট গুণীজন হানিফ সংকেত আজ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা গভীর শোক প্রকাশ করছি।’

‘দূর্গাপুর উপজেলা প্রচার দল’ নামে একটি ফেসবুক পেইজ থেকে লেখা হয়েছে, শোক সংবাদ, সকলের সুপরিচিত ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির প্রযোজক, উপস্থাপক, ব্যবস্থাপক, আয়োজক খ্যাতিমান ও স্বনামধন্য সকলের পরিচিত মুখ জনাব হানিফ সংকেত আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তাহার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানাই। দোয়া করি, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাত নসিব করেন, আমিন।’

Siyadat Raj নামে আরেকটি আইডি থেকে লেখা হয়েছে, ‘জনপ্রিয় উপস্থাপক ইত্যাদির হানিফ সংকেত দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একটি নক্ষত্রের সমাপ্তি হলো।’ এই আইডির পোস্টটি হুবহু কপি করে ছড়ানো হয়েছে Md. Ridwan Khan নামে একটি আইডি থেকেও।

তবে ‘অনুভূতি’ নামে একটি পেইজ থেকে লেখা হয়েছে, ‘ইত্যাদির হানিফ সংকেতের ভাই নুরুজ্জামান বাচ্চু আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ফেসবুকের এসব পোস্ট দেখে বিচলিত গুণী মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের লাখো ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী। কিন্তু ঘটনা আসলে কী?

এ ব্যাপারে জানতে চাইলে হানিফ সংকেতের পরিবারের এক সদস্য ক্ষোভ প্রকাশ করে জানান, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবর একেবারেই ভুয়া। কোনো ধরনের দুর্ঘটনাই ঘটেনি। হানিফ সংকেত সুস্থ আছেন।’

এর আগে গত বছরের জুনে গুজব ছড়ানো হয়, ‘ইত্যাদি’র নিয়মিত আইটেম নানা-নাতির ‘নাতি’ নিপু মারা গেছেন। সে সময় হানিফ সংকেত গণমাধ্যমকে জানিয়েছিলেন, খবরটি ভুয়া। তিনি বলেছিলেন, ‘ফেসবুকে কিছু মানুষ আছে, তারা কোনো কিছু না বুঝেই উল্টাপাল্টা খবর ছড়ায়। নিজেদের পাবলিসিটি করে। এদের শাস্তির আওতায় আনা উচিত।’

সে সময় নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খোলেন নিপুও। তিনি বলেন, ‘সবার দোয়ায় আমি সুস্থ আছি। দেশবাসীর কাছে দোয়া চাই। যারা আমার ছবি ব্যবহার করে অপপ্রচার করেছেন, তারা যেন এমন ঘৃণিত কাজ থেকে বিরত থাকেন।’ ওই ঘটনার এক বছরের মাথায় এবার হানিফ সংকেতেরই মৃত্যুর গুজব ছড়ানো হলো।

আশির দশক থেকে শুরু করে দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের দর্শককুলকে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন হানিফ সংকেত। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। ইত্যাদি অনুষ্ঠানের পাশাপাশি ঈদ উৎসবে টিভিতে তার রচিত ও পরিচালিত নাটকও প্রচারিত হয়।

হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিদেশি ভাষার যে ফানি ক্লিপগুলো দেখানো হতো, তাতে তিনি নিজেই কণ্ঠ দিতেন। এর বাইরে একসময় তাকে হুমায়ূন আহমেদের কিছু নাটকে অভিনয় করতেও দেখা গেছে। যদিও নিজেকে নিয়ে ছড়ানো মৃত্যুর গুজবে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি হানিফ সংকেত। সূত্র ঢাকাটাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন,...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) রাত ১২টা...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’ সর্বোচ্চ আদালত থেকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন তার...