সোমবার, ১০ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে গৃহবধূ লিমার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার

দৌলত শওকত, ফটিকছড়ি

ফটিকছড়িতে গৃহবধু তানজিদা নাসরিন লিমার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামী হাবীবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার ( ২৪ মে) সকালে তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

জানা যায়, ঘটনার দিন রাতে স্বামী হাবিবুর রহমানকে প্রধান এবং ৫/৬ অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন নিহতের ভাই মোকতার হোসেন মুরাদ। এতে সহযোগী হিসেবে লিমার বাসুর ফরিদ ও ননদ বেবি আকতারের নাম উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: ফটিকছড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার ;শরীরে একাধিক জখমের চিহ্ন

এদিকে নিহত লিমার পরিবারের দাবী স্বামীর পরকীয়া প্রেম ফাঁস করা ও যৌতুকের বিষয়ে শ্বশুর বাড়ির লোকজন মিলে লিমাকে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে।

এ বিষয়ে লিমার ভাই মুরাদ বলেন , আমার বোনকে তারা সব সময় নির্যাতন করতো। যৌতুক জন্য চাপ দিত। স্বামীর পরকীয়ার বিষয়ে আমার বোন জেনে গিয়েছিল। এ জন্য শ্বশুর বাড়ির লোকজন মিলে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে। মুরাদ আরো বলেন, লাশের শরীরে একাধিক জখমের চিহ্ন এর বড় প্রমান। ফ্যানের সাথে লাশ ঝুলানো অবস্থায় দেখা গেলেও হাটু ছিল খাটের সাথে মোড়ানো।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফটিকছড়ি থানার এস আই ইমাম হোসেন বলেন, মামলায় অভিযুক্ত নিহত লিমার স্বামী হাবীবকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছি। রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

উল্লেখ্য – ২৩ মে সোমবার সকাল ৯টার দিকে সুন্দরপুরের শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে গৃহবধূ লিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর পূর্বে সকাল সাড়ে ৬টার দিকে লিমার অসুস্থতার খবর পেয়ে মা,বাবা ও ভাই শ্বশুর বাড়িতে গিযে দেখে লিমার ঝুলন্ত লাশ। এই দিন রাতে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন ভাই মোকতার মুরাদ। লাশ উদ্ধারের পর স্বামী হাবিবকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...