শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে এক মাসের ব্যবধানে তিনটি অফিসে কম্পিউটার চুরি

চোরের হানা এবার নাজিরহাট পৌরসভায়

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ি জজ আদালত ও পাইন্দং ইউনিয়ন পরিষদের কম্পিউটার চুরির হয়ে যাওয়ার পর এবার চুরি হলো নাজিরহাট পৌরসভার কম্পিউটার।  

মঙ্গলবার ২৪ মে দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে। 

চোরের দল পৌর কার্যালয়ের প্রকৌশলরী কক্ষে প্রবেশ করে দুইটি কম্পিউটারের হার্টডিস্ক নিয়ে যায়। খবর পেযে পুলিশ এসে খোয়া যাওয়া জিনিস পত্রের তালিকা করে নিয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায় চোরের দল কার্যালয়ের ছাউনির টিন খুলে ভিতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। চোরেরা অফিসের ফাইল কেবিনেটে সংরক্ষিত কাগজপত্র তছনছ করে ফেলে। এলোমেলো হয়ে পড়ে আছে ল্যাপটপ, কম্পিউটারের মনিটর ও অন্যান্য ফাইলপত্র।

এ বিষয়ে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল মনসুর বলেন, সকালে অফিস খুলে আয়া ঝাড়ু দিতে গিয়ে উপরের কয়েকটি টিন খোলা দেখতে পায। সাথে সাথে বিষয়টি থানাকে জানানো হয়। পুলিশ এসে তদন্ত করে চুরি হওয়া সামগ্রীর একটি তালিকা করে নিয়ে যায । মেয়র মহোদয় বর্তমানে ঢাকায় তিনি আসার পর আইনি ভাবে অগ্রসর হবাে।

ফটিকছড়ি থানার ওসি কাজি মাসুদ আনোয়ার বলেন , চুরির বিষয়ে একটির লিখিত অভিযোগ পেয়েছি। সেটির তদন্ত চলছে। বাকী দুটির এখনো পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন:ফটিকছড়িতে বিচারকের কম্পিউটারের সিপিইউ চুরি

উল্লেখ্য , গত এক মাসে রহস্যজনক ভাবে ফটিকছড়ির জজ আদালতের কম্পিউটার চুরি, জানালার গ্রীল কেটে পাইন্দং ইউনিয়ন পরিষদের কম্পিউটারের হার্টডিক্স চুরির ঘটনা ঘটে। সর্বশেষ নাজিরহাট পৌরসভার কম্পিউটার চুরির ঘটনা ঘটল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...