রবিবার, ৯ আগস্ট ২০২৬

সরকার ব্যবসা করে না, ব্যবসা রক্ষা করে: বস্ত্র ও পাট মন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ইজারা দেওয়া সরকারি পাটকল কেমন চলছে দেখতে এসেছি। বেসরকারি উদ্যোক্তারা পাটের ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নিতে পারবে কিনা।

এখানে বেশ কর্মচাঞ্চল্য দেখছি। শ্রমিকদের কানে কানে জানতে চেয়েছি তারা কেমন আছে। মালিক শ্রমিক মিলে মিল চালালে, মালিকবান্ধব শ্রমিক ও শ্রমিকবান্ধব মালিক হলে মিল ভালো চলে।

আজ মঙ্গলবার (২৪ মে) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কেএফডি জুট মিলস্ লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, ইউনিটেক্স গ্রুপের মো. আরিফ, সাকিব আহমেদ সিদ্দিকী প্রমুখ।

রাঙ্গুনিয়ায় কেএফডি জুট মিলস্ লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রী।

মন্ত্রী বলেন, সরকার ব্যবসা করে না। সরকার ব্যবসা রক্ষা করে। পলিসি নির্ধারণ করা। আরও ১৫টি মিল আছে। সেগুলো বেসরকারি খাতে দেওয়ার দরপত্র জমার শেষ দিন।

মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে পাট ছিল প্রধান আয়ের উৎস। পাটের সুদিন ফিরছে। পাটের সুতা তৈরি হচ্ছে। পাট রফতানির সব আয় ডলারে হবে, শতভাগ ভ্যালু অ্যাডিশন হবে। কৃষক যখন পাট রোপণ করছে, সেটি একেকটি ডলার। পাটকড়ির চারকোল রফতানি করছি। পাট ও পাটকড়ি দুটি রফতানি হচ্ছে।

তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তারা প্রপোজল দিলে এক মাসে সিদ্ধান্ত দেব। গাছ কাটলে কষ্ট লাগে। উন্নয়নের জন্য গাছে কাটার আগে গাছ লাগান। তাহলে বিষয়টি আমরা বিবেচনা করব। কারখানার প্রতি ভালোবাসা থাকলে উন্নতি হবে।

রাঙ্গুনিয়ায় কেএফডি জুট মিলস্ লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রী।

মেশিনকে ভালো বাসতে হবে, শ্রমিককে ভালো বাসতে হবে। মেশিন মায়ের সমান, মেশিনকে আদার করতে হবে। একটি বেয়ারিং ভাঙলে দ্রুত না বদলালে পুরো মেশিন নষ্ট হয়ে যেতে পারে। প্রতিযোগিতায় টিকতে হলে নিরবচ্ছিন্ন উৎপাদন করতে হবে।

পাটকল শ্রমিকদের পাওনা প্রসংগে তিনি বলেন, বেশিরভাগ পাওনা পরিশোধ করেছি। আইডি কার্ড, মামলাজনিত সমস্যা নিরসন হলে টাকা পেয়ে যাবেন। টাকা মিলে দিয়ে রেখেছি। বদলি শ্রমিকদের হিসাব, পাট বিক্রির টাকা সব মিলে পাঠিয়ে দেব। সরকার চায় শ্রমিকদের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে।

ইউনিটেক্স গ্রুপের মো. আরিফ বলেন, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত পাট শিল্প বেসরকারি খাতে দেওয়া। কেএফডি জুট মিলে ১ লাখ টনে উন্নীত হলে সাড়ে ৩ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে।

রাঙ্গুনিয়ায় কেএফডি জুট মিলস্ লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রী।

বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার বলেন, আমরা রাঙ্গুনিয়ার উন্নয়ন চাই। টাউট বাটপারদের স্থান এখানে হবে না। মিল চালু হলে রাঙ্গুনিয়ার মানুষের কর্মসংস্থান হবে। আমরা সর্বাত্মক সহযোগিতা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...