কক্সবাজার শহরের সমুদ্রতীর কবিতা চত্বরের ঝাউ বাগান থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকালে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গীয়াস জানান, ঝাউগাছের সাথে যুবকটির মরদেহ ঝুলতে গেছে লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। যুবকটির পরিচয় সনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২২-২৫ বছর হতে পারে। মরদেহ মর্গে রেখে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
