সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইরানে ভবন ধসে ৬ জনের মৃত্যু,আটকা পড়েছে ৮০ জন

ইরানের আবাদান শহরে ১০তলা এক ভবন ধসে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া ভবন ধসের ঘটনায় ভেতরে আটকা পড়েছেন আরও কয়েক ডজন মানুষ।

সোমবার (২৩ মে) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে এই ঘটনা ঘটে। ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা।

স্থানীয় রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, ভবন ধসের ঘটনার পর এখন পর্যন্ত ধ্বংসস্তুপের নিচ থেকে ৩২ জনকে উদ্ধার করার হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আলজাজিরা বলছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরের কেন্দ্রস্থলে ব্যস্ততম রাস্তায় অবস্থিত বাণিজ্যিক এই মেট্রোপোল ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে কর্মকর্তারা বলছেন, ধসে পড়া ভবনটির ভেতরে এখনও ৮০ জন আটকে থাকতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর চলমান উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ইরানের বিভিন্ন প্রদেশ থেকে উদ্ধারকারী কুকুর, হেলিকপ্টার, যানবাহন এবং কর্মীদের দুর্ঘটনাস্থলে একত্রিত করা হয়েছে। এর মধ্যে তেহরানের ৮০টি বাহিনী, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তার জন্য ৫০ জন অগ্নিনির্বাপক এবং জরুরি উদ্ধারকর্মী কাজ করছেন।

এছাড়াও বিমান সহায়তা প্রদানের জন্য ৩০ জন কর্মী কাজ করছেন। তবে অতিরিক্ত গরম আবহাওয়ার জন্য উদ্ধারকাজে গতি আনতে বেগ পোহাতে হচ্ছে।

স্থানীয় পরিবেশ সুরক্ষা বিভাগের মুখপাত্র শাহরিয়ার আসগারি আধা-সরকারি নিউজ ওয়েবসাইট আইএসএনএ’কে বলেছেন, সোমবার শহরে দূষণকারী এবং ধূলিকণার ঘনত্ব অনুমোদিত সীমার চেয়ে ৪২ গুণ বেশি ছিল। এছাড়া তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের অন্যান্য শহরে পরিস্থিতিও ভালো ছিল না।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে ভবন ধসের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৮০ জন মানুষ দুর্ঘটনাকবলিত ভবনে আটকা পড়েছেন।

এছাড়া ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের জানিয়েছে, ইরাকের সীমান্তের কাছাকাছি অবস্থিত আবাদান শহরের আমির কবির সড়কে অবস্থিত এই ভবনটি একটি আবাসিক-বাণিজ্যিক সম্পত্তি।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের বিচার বিভাগের প্রধান ভবনটি ধসে পড়ার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ভবনের মালিক এবং এটি নির্মাণকারী ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...