রাঙ্গামাটির বিলাইছড়িতে নীলাদ্রি রিসোর্ট পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন।
সোমবার( ২৩ মে ) বিকেলে উপজেলায় পৌঁছালে নীলাদ্রি রিসোর্টসহ উপজেলার পাহাড়-পর্বত ও অন্যান্য সৌন্দর্য অবলোকন করেন।
পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপ- সচিব মোঃ মেহেদী – উল শহিদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃমিজানুর রহমান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।পরিদর্শনকালে রিসোর্টে দায়িত্বরত সবার সঙ্গে মতবিনিময় ও সুবিধা – অসুবিধার কথা বলেন বলে জানা যায়।
