মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে কটূক্তি করায় বান্দরবান জেলা ছাত্রলীগের বিক্ষোভ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১শে মে এক সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি  করার প্রতিবাদে বান্দরবান জেলা ছাত্রলীগ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

২৩শে মে (সোমবার) বিকেলে জেলা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জনসমূক্ষে ক্ষমা না চাইলে বান্দরবানে বিএনপির সকল কর্মসূচি প্রতিহত করা হবে।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ হুশিয়ারি দিয়ে বলেন ছাত্রদলের অপ-রাজনৈতিক কৌশলে আমরা আর ছাড় দিবো না।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে কটুক্তি মন্তব্য করেছে এ জন্য তাকে জনসমক্ষে বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর নইলে বান্দরবান জেলায় ছাত্রদলের প্রকাশ্যে কোন সভা সমাবেশ করতে দেয়া হবে না।

ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ প্রশাসনের উদ্দেশ্যে বলেন যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শাইফ মাহমুদ জুয়েল প্রকাশ্যে ক্ষমা না চায় ততক্ষন পর্যন্ত বান্দরবানে বি.এন.পি ও এর অঙ্গসংগঠনের কোন মিছিল,সভা,সমাবেশের অনুমতি আপনারা দিবেন না,অনুমতি দিলে ছাত্রলীগের হাজারো কর্মী তা তীব্র ভাবে প্রতিহত করবে এতে আইনশৃঙ্খলার অবনতি হলে ছাত্রলীগকে দায়ি করতে পারবেন না।

কর্মসূচি চলাকালীন সময়ে পুলিশ জেলা কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে এবং জেলা আওয়ামিলীগ কার্যালয়ের সামনে সতর্কতামূলক অবস্থানে থাকতে দেখা যায়।

এদিকে ছাত্রলীগের প্রতিবাদ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল সহ জেলা,পৌর,ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...