বান্দরবানে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দীনসহ দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল।
আজ (২৩মে) সোমবার বেলা ১২টায় বান্দরবান জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ মামলার বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিজ্ঞ বিচারক এ আদেশ দেন বলে আদালত সূত্রে জানাগেছে ।
তদন্ত প্রতিবেদনে জানা যায়, গত ২০২০ সালের ২ রা অক্টোবর স্বামীর জায়গা জমি সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে চেয়ারম্যান জসিম উদ্দিনের ইউনিয়ন পরিষদে আসেন ভুক্তভোগী গৃহবধূ ইয়াছমিন আক্তার। পরে তাকে চেয়ারম্যান অফিসে বিকাল ৪টায় সময় উপস্থিত থাকার জন্য বলা হলে ভুক্তভোগী ওইদিন বিকাল ৪টায় থেকে রাত ৮টায় পর্যন্ত অফিসে অপেক্ষায় করেন । পরের চেয়ারম্যান অফিসে আসলে তার গোপনে কক্ষে ইয়াছমিনকে ডেকে অশ্লীল ভাষায় ও যৌন নিপিড়ন নিয়ে কথা বলতে থাকে । পরে ইয়াসমিন এইসব ভাষায় কথা বলতে নিষেধ করলে চেয়ারম্যান জসিম জোর পূর্বক তাকে ধর্ষনের চেষ্টায় করে ও তার সাথে ছবি তোলে গোপন অঙ্গে হাত দেয়। এই সময় ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও ভাইকে অফিস থেকে ধাক্কায় দিয়ে বের করে দেন চেয়ারম্যান এর সহযোগীরা । এই বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলব বলে হুমকি দেয় দেন তারা।
ঘটনার পরে ইয়াসমিন বাদী হয়ে গতবছরের ৩০ সেপ্টেম্বর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা করেন।
তদন্ত প্রতিবেদন দাখিল শেষে ২৩ মে নারী ও শিশু নির্যাতণ দমন ট্রাইবুন্যালের বিচারক আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম’সহ দু’জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বেঞ্জ সহকারী এস এম মাঈনুল ইসলাম সিকদার বলেছেন, বাদী পক্ষের আনিত অভিযোগ আমলে নিয়ে আজিজ নগর চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আরও দুইজন আসামীদের বিরুদ্ধে তদন্ত করা হয় । অভিযোগের সত্য প্রমাণ হওয়ায় আদালত শুনানীর পরে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আদেশ দিয়েছেন।
বাদী পক্ষের নিয়োজিত সিনিয়র আইনজীবী এডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন বলেন, অপরাধ প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপরাধীদের কঠিন শাস্তি দাবি করেছি।
