মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হালদায় নৌ পুলিশের অভিযানে ৪৬ হাজার মিটার জাল জব্দ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৪৫ হাজার মিটার সুতার ভাসান জাল ও ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়ার নেতৃত্বে সোমবার (২৩ মে) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত  হালদা নদীর কালুরঘাট ব্রিজ, কচুখাইন, কদুরখিল, উত্তর মোহরা ও চান্দগাঁও এলাকায়  এ অভিযান চালানো হয়।

মোমিনূল ইসলাম ভূইয়া বলেন, আজ অভিযানের সময় রেকর্ড পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে হালদা নদী থেকে। অভিযানে সদরঘাট নৌ থানা পুলিশ ১ হাজার মিটার ঘেরা জাল ও ৩৫ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করেছে। এছাড়া হালদা নৌ পুলিশ ক্যাম্প ১০ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে।

তিনি বলেন, আজ পরিকল্পনা মাফিক ভাটা শেষে ভরা জোয়ার শুরুর প্রাক্বালে অভিযান পরিচালনা করা হয়, যে কারণে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা গেছে। আগামী অমাবস্যায় মা মাছ ডিম ছাড়তে পারে। এটিকে কেন্দ্র করে হালদা নদীতে যুগপৎভাবে অভিযান পরিচালনা করা হবে। হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমানসহ আরও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...