শনিবার, ৮ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে সাম্পান উল্টে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগ (১৭) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, শনিবার মেরিন ফিশারিজ ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় একটি সাম্পান। সাম্পানে থাকা ২০ জন যাত্রীর মধ্যে ১৯ জন তীরে উঠতে পারলেও সোহাগ নদীতে তলিয়ে যায়।

ঘটনার পরে তল্লাশি করেও সোহাগের খোঁজ মেলেনি। পরে আজ সকালে মেরিন ফিশারিজ ঘাট এলাকায় একটি জাহাজের সঙ্গে সোহাগের মরদেহ লেগে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন এসে মরদেহটি নিখোঁজ সোহাগের বলে চিহ্নিত করেন।

শনিবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকায় জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সাম্পান উল্টে যাওয়ার ঘটনা ঘটে। সাম্পানের ১৯ জন যাত্রী তীরে উঠতে পারলেও সোহাগ নামের এক যাত্রী নিখোঁজ ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...