মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

চট্টগ্রাম নিউজ ডটকম

অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজকে বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোববার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানা যায়।

অভিনন্দন বার্তায় দেশটির ফেডারেল নির্বাচনে অ্যান্থনি আলবানিজের নেতৃত্বে লেবার পার্টির জয়কে অস্ট্রেলিয়ার জনগণের আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় বাংলাদেশের স্বাধীনতার প্রতি অস্ট্রেলিয়ার অকুণ্ঠ সমর্থন এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে অস্ট্রেলিয়ার উদার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়েছে। ক্লিন এনার্জি, মেরিটাইম সিকিউরিটি, ওসিয়ান গভর্নেন্স এবং ব্লু ইকোনমিতে সহযোগিতার জন্য আমাদের অপার সম্ভাবনা রয়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বের ৫০ বছর উদ্‌যাপন করেছি। আশা করি ভবিষ্যতে আমরা পারস্পরিক স্বার্থ ও আন্তঃনির্ভরশীলতার ক্ষেত্রে নতুন নতুন দিক অন্বেষণ করতে পারব, যাতে আমাদের সম্পর্ক অংশীদারত্বের দিকে উন্নীত হতে পারে। আশা করি আমরা ভারত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করতে পারব।

অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি আন্তরিকভাবে আশা করি আপনি ১৯৭৫ সালে বাংলাদেশ সফরে আসা প্রধানমন্ত্রী গফ হুইটলামের পরে দ্বিতীয় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী হিসেবে পুনরুত্থিত বাংলাদেশের শক্তির প্রশংসা করতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে আসবেন।

এই ধরনের উচ্চ-স্তরের মিথস্ক্রিয়া আমাদের বন্ধুত্বের বিদ্যমান বন্ধনকে আরও দৃঢ় করবে এবং দ্বিপাক্ষিক স্বার্থ ও সমসাময়িক আঞ্চলিক-বৈশ্বিক সমস্যাগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়া তৈরি করতে সাহায্য করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...