মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে শিক্ষার্থী

জয়নাল, বোয়ালখালী

শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে চিকিৎসা নিয়েছে এক শিক্ষার্থী। রবিবার (২২ মে) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

আহত শিক্ষার্থী সাইদুল হক (১৫) ওই বিদ্যালয়ের দশম শ্রেণির (কারিগরি) ছাত্র।

সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে চিকিৎসা গ্রহণ করেছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থী ও তার সহপাঠীরা বোয়ালখালী থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত শিক্ষার্থী জানান, পাঠ চলাকালীন সময়ে অমনোযোগী থাকার অযুহাতে শিক্ষক সাইফ হোসাইন বেত দিয়ে বেধড়ক পিটিয়েছেন। এতে পিঠে জখম হওয়ায় হাসাপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

শিক্ষক সাইফ হোসাইন বলেন, ‘‘পাঠ চলাকালীন সময়ে শ্রেণি কক্ষের পেছনের বেঞ্চে বসা সাইদুল হক উচ্চস্বরে হাসাহাসি ও গল্পগুজব করছিলো। তাকে ডেকে অন্য শিক্ষার্থীদের অসুবিধার কথা জানালে সে চোখ বড় বড় করে তাকিয়ে জানায় ‘আমি হাসাহাসি করলে আপনার কি সমস্যা।’ তাই মেরেছি।’’

এ ঘটনায় মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...