শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিশ্ব করোনা: একদিনে শনাক্ত ৬ লাখের বেশি, মৃত্যু ৮২২

চট্টগ্রাম নিউজ ডটকম

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬ লাখ ৩ হাজার ৭১৯ জন আক্রান্ত এবং ৮২২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ মে) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৬১৭ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৬৯২ জন। সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ২৭৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৩০ জন এবং মারা গেছেন একজন। রাশিয়ায় মারা গেছেন ১০২ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৩২ জন এবং মারা গেছেন ৭২ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ৭৬ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৫৯ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯ জন এবং মারা গেছেন ১৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৭৬ জন এবং মারা গেছেন ৯১ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮ জন।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় ২৬ জন, থাইল্যান্ডে ৩৭ জন, জাপানে ৪৪ জন, ব্রাজিলে ৬২ জন, অস্ট্রেলিয়ায় ৪৯ জন, চিলিতে ১২ জন, গ্রিসে ২১ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...