সোমবার, ১০ আগস্ট ২০২৬

মৌলভী সৈয়দের নামে ‘চট্টগ্রাম রেলস্টেশন’ নামকরণের দাবিতে সমাবেশ

মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর রণাঙ্গণে গেরিলা বাহিনীর প্রধান ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রথম আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের নামে চট্টগ্রাম রেলস্টেশন নামকরণের দাবিতে জনতার এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টার দিকে নগরীর গোসাইলডাঙ্গা মিষ্টিমুখ ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোয়াত জাহাজ অবরোধের অগ্রনায়ক নবী চৌধুরী সুযোগ্য সন্তান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর এবং মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগঠনের সহ-সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর চট্টলার অবিসংবাদিত নেতা জহুর আহম্মদ চৌধুরীর সন্তান জসিম উদ্দিন চৌধুরী। সংগঠনের যুগ্ম সম্পাদক একেএম মহিউদ্দীন চৌধুরী মহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও সংগঠনের সহ-সভাপতি ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সাধারণ সম্পাদক ফারুক আবদুল্লাহ, অর্থ সম্পাদক শওকত মোহাম্মদ মাসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উপদেষ্টা মো. মাহফুজ, সহ সভাপতি নূর হোসেন দুলাল, শ্রম সম্পাদক মো. মোরশেদ, বন্দর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সহ সভাপতি মো. রফিক, জাহাঙ্গীর আলম তালুকদার ও কাওসার আলম, সহ সাংগঠনিক সম্পাদক নূর নবী সোহেল।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য মো. হাবীব, চৈতি বসু, সাঈদুল ইসলাম ইরফান, মুক্তিযোদ্ধার সন্তান ইকবাল সরকার ও ফয়সালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের নামে চট্টগ্রাম রেলস্টেশন নামকরণের জন্য জোর দাবি জানান। সেই সঙ্গে তারা মৌলভী সৈয়দের জীবন, আদর্শ, সংগ্রাম, নীতি ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...