শনিবার, ৮ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: আমু

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি রাজনৈতিকভাবে কখনোই তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু

তিনি বলেন, বিএনপি মুখে বলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, এটা তাদের মিথ্যাচার। তারা নিজেরাই তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করে না। কারণ এরশাদের পতনের আগে আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে আন্দোলন করেছিল।

তখন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করা হয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তাদের কথা রাখল না। তারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

আজ শনিবার (২১ মে) দুপুরে ঝালকাঠিতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাধীনতাবিরোধী শক্তি দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের উন্নয়ন দেখে স্বাধীনতাবিরোধী অপশক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা চাইছে এ দেশ পাকিস্তানের রূপরেখায় চলুক। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। তাই দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, আওয়ামী লীগ তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করেই আবারও ক্ষমতায় আসবে।

জনগণ বিএনপির পাশে নেই জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি বুঝতে পেরেছে জনগণ তাদের পাশে নেই। কারণ তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে। তাদের হাতে ক্ষমতা যাক এটা বাংলার মানুষ চায় না। তাই বিএনপি আগামী সংসদ নির্বাচন বানচাল করার নতুন চক্রান্ত করছে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান ও গোলাম রব্বানী চিনু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...