শনিবার, ৮ আগস্ট ২০২৬

সিরিয়ায় ইসরায়েলের হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কে এ হামলা চালায় ইসরায়েলিরা। প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অংশে চালানো ইসরায়েলের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ হামলায় কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দামেস্কের বিভিন্ন জায়গায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

যদিও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। নিয়মিত হামলা চালানো হলেও খুব একটা এর দায় স্বীকার ইহুদিবাদী দেশটি করে না।

বেশ কয়েক বছর ধরে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তেল আবিবের দাবি, ইরান সংশ্লিষ্ট অবস্থানে তারা হামলা চালায়।

যেখানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে লেবাননের হিজবুল্লাহসহ তেহরানের মদদপুষ্ট বাহিনী ২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার সময় থেকে সেখানে মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...