শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিএনপি নামের দলটি এখন খবরের দল হয়ে গেছে: নাছির

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বর্তমানে বিএনপিকে গণমাধ্যমের নিউজে ছাড়া আর কোথাও দেখা যায় না বলে মন্তব্য করেছেন।

আজ শুক্রবার (২০ মে) সন্ধ্যায় নগরের সরাইপাড়া ওয়ার্ড ঈদগাহ এলাকার একটি কমিউনিটি সেন্টারে নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ বাবুর ব্যবস্থাপনায় এলাকাবাসীর মধ্যে ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি নামের দলটি এখন খবরের দল হয়ে গেছে। কোনো ইস্যু না পেয়ে তারা এখন আবার সেই পুরনো কৌশল অবলম্বনে নেমেছে।

জনমুখী কোনো কার্যক্রমে তাদের দেখা যাচ্ছে না। তাদের চটকদার শিরোনামের নিউজেই কেবল দেখা যাচ্ছে।

জনগণের সেবা করা, জনমানুষের পাশে থেকে রাজনীতি করা-এই নীতি বিএনপির কখনোই ছিল না। তাদের নীতি, যেনতেন ভাবে ক্ষমতার বসে নিজের আখের গোছানো। তাদের ফন্দি-ফিকির এখন দেশের মানুষ বুঝে ফেলেছে।

নগর আওয়ামী স্বেচ্ছাাসেবক লীগের সহসভাপতি কাউন্সিলর আবুল হাসনাত বেলালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুজিত দাশ, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল বাপ্পী, লায়ন মো. নুরুজ্জামান, শেখ ফরিদ, হোসেন চৌধুরী সাদ্দাম, মনিরুল্লাহ খান, আমজাদ খান, জাহাঙ্গীর বেগ, বদিউল আলম রাজীব, মো. সাগর, সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর নাজমুল হক ডিউক বক্তব্য দেন।

অনুষ্ঠানে সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক লায়ন এম শওকত আলী, এবিএম লুৎফুর হক খুশি, আবু সৈয়দ খান, মুজিবুর রহমান মুজিব, যুবলীগ নেতা আরসাদ হোসেন আসাদ, এমএ মান্নান শিমুল, হুমায়ুন ছগির, আবু সুফিয়ান, মোস্তফা আমির, টিপু শীল জয়দেব, মাকসুদুর রহমান মাসুদ, হাসান আজাদ, শরীফুল ইসলাম বাবু, সাদ্দাম হোসেন, মো. রণি, ছাত্রলীগ নেতা অরভিন সাকিব ইভান, শাহজাহান সাজু, সোহেল আলম, ইসমাইল হোসেন, সাইমুল আলম সজিব, ইয়াসিন আরাফাত দিপু, হারুনুর রশিদ নোমেল, আহসানুল হক পিয়াল, এসআই হোসেন সাহিদ, আকবর হোসেন, হামিদ জনি, জহিরুল ইসলাম মিজান, ইব্রাহিম হোসেন আরিফ, জেসমিন আক্তার জেসি, শাহাদাত, সামির, ফারহান, শুভ, আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...