সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২০ মে) দুপুরে সাপাহার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দ্বারাই বাংলাদেশের উন্নয়ন সম্ভব। অন্য কোনো ব্যক্তি বা কোনো দলের নেতার কাছে বাংলাদেশ নিরাপদ নয়। শেখ হাসিনার চেয়ে বেশি উন্নয়ন করাও সম্ভব নয়।

তিনি বলেন, ফুটবল খেলা বিলুপ্ত হওয়ার পথে বসেছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন।

এখন ফুটবল আবার গ্রামগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের নতুন প্রজন্মরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে শরীর যেমন গঠন করবে, তেমনি মাদক থেকেও দূরে থাকবে। নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধন চন্দ্র মজুমদার বলেন, যারা সার ও বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে মেরেছে তারা নাকি অন্দোলন করবে। তারা মানুষকে কি আশ্বাস দেবে?

বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমদানি করা জিনিসের দাম সারাবিশ্বে বাড়লে আমাদেরও বাড়বে। এখানে আমাদের কিছু করার নেই। আমাদের সাশ্রয়ী, মিতব্যয়ী ও স্বাবলম্বী হতে হবে। তাহলেই সুখি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে উঠবে একদিন।

পরে খেলায় বিজয়ী দল পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ এবং রানার্সআপ দল শিরন্টী ইউনিয়ন ফুটবল একাদশের অধিনায়ক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...