বুধবার, ২২ এপ্রিল ২০২৬

জমকালো আয়োজনে বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বান্দরবানে আজ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আবারো জেলার ফুটবল অঙ্গনে চাঙ্গা ভাব আসবে,খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই।

শুক্রবার (২০ মে) সকালে বিকেল ৩ টায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন।

বৃষ্টি উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

শোভাযাত্রা শেষে জমকালো সংস্কৃতিক অনুষ্ঠান, প্যারেড প্রদর্শন,উদ্বোধনী সংগীত ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টর উদ্বোধন ঘোষণা করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন এবারের টুর্নামেন্টে জেলার ফুটবল প্রেমি দর্শকদের মনোরঞ্জনের জন্য দেশের বাইরের খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছে,এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলার ফুটবলের স্বর্নালী ইতিহাসে নতুন মাত্রা যোগ হবে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে ফেনী জেলা ফুটবল দল ও চকরিয়া শেখ জামাল ফুটবল ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক (এনডিসি, এএফডব্লিউ, পিএসসি),বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার(বিপিএম)।বান্দরবান পৌরসভা মেয়র ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, সদস্য সচিব লক্ষীপদ দাশ,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শেখ ছাদেক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান,মাসুদুর রহমান (রুবেল),আব্দুল্লাহ আল মামুন,সাজ্জাদ জাহিদ রাতুল,রাজিব কুমার বিশ্বাস,নারী ক্রীড়া সংগঠক নিনি প্রু প্রমুখ।এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তা,বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...