শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল জনিকে দেখতে গেলেন বিপ্লব বড়ুয়া

নিউজ ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামীর দায়ের কোপে কব্জি হারানো পুলিশ কনস্টেবল জনি খাঁনকে হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

আজ (১৮ মে) বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুরস্থ আল-মানার হাসপাতালে দেখতে গিয়ে জনি চিকিৎসার খোঁজ খবর নেন এবং হাসপাতালের চিকিৎসকদের জনির চিকিৎসার বিষয়ে আন্তরিক হওয়ার অনুরোধ জানান।

এ ব্যাপারে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আসামী ধরতে গিয়ে পুলিশ সদস্যের কব্জি হারানোর বিষয়টি স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি পুলিশের আইজিপি ও তড়িৎ গতিতে হাত জোড়া লাগানো চিকিৎসকও দেশের মানুষের প্রশংসায় ভাসছেন।

এজন্য ওই চিকিৎসককে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে, দ্রুত হাত জোড়া লাগানোর ফলে দেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতাকে আরেকবার প্রমাণ করেছে চিকিৎসকরা।

এ ঘটনায় জড়িত ব্যক্তি শীঘ্রই আইনের আওতায় আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এই বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি।

উল্লেখ্য, বিগত ১৫ মে লোহাগাড়ার পদুয়া লালারখীল এলাকায় আসামী ধরতে গিয়ে আসামীর দায়ের কোপে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় জনি খাঁনের। পরে ঢাকায় টানা ১০ঘন্টা অপারেশন শেষে তার হাতের কব্জি জোড়া লাগাতে সক্ষম হন চিকিৎসক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...