বুধবার, ২৯ জুলাই ২০২৬

করোনার নতুন সংক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময় : সুজন

নিজস্ব প্রতিবেদক

করোনার নতুন সংক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময় বলে মত প্রকাশ করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

আজ বুধবার (১৮ মে ২০২২ইং) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের যাত্রীদের মাঝে মাস্ক এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে করোনা সচেতনতায় মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে উপরোক্ত মত প্রকাশ করেন তিনি।

এসময় তিনি বলেন, করোনা সংক্রমণ পুনরায় বাড়তে শুরু করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা লকডাউনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাংলাদেশে অধিক সংখ্যক জনসংখ্যার বসবাস। দেশের বেশিরভাগ মানুষই শ্রমজীবি এবং কর্মজীবি। লকডাউন দিলে স্বাভাবিকভাবে কষ্টে পড়ে যান নিম্ন আয়ের মানুষজন। তাই আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জীবন ও জীবিকাকে সমুন্নত রেখে করোনা মোকাবেলা করতে হবে। ইতিপূর্বে সরকারের বাস্তবসম্মত পদক্ষেপের কারণে বাংলাদেশ খুব দ্রুত সময়ের মধ্যে করোনাকে নিয়ন্ত্রণে এনেছে যা সারা পৃথিবীতে প্রশংসনীয় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে এবং যেভাবে এখনো সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করছে তা বিশ্বে বিরল বলে মনে করেন তিনি।

তিনি বলেন, করোনার ধাক্কায় যেভাবে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে তার বিপরীতে বাংলাদেশের অর্থনীতির যে গতি তা ধরে রাখতে হলে অবশ্যই করোনা সংক্রমণ বৃদ্ধির হার কমাতে হবে। আমরা আর ঘরে কান্নার রোল শুনতে চাই না। হাসপাতালের করিডোরে প্রিয়জনের লাশের ছবি দেখতে চাই না। এজন্য সবাইকে দায়িত্ব নিতে হবে বলে মত প্রকাশ করে সুজন বলেন শুধু মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কর্মদক্ষতা দিয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে রাতদিন পরিশ্রম করছেন ঠিক সেভাবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হলে আমাদেরকেও যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কিছুটা সচেতন হতে হবে। নিজে মাস্ক পরিধান করতে হবে এবং অন্যকে মাস্ক পরিধান করতে উৎসাহিত করতে হবে তবেই দেশ করোনার সংক্রমণ বৃদ্ধির হাত থেকে মুক্তি পাবে।

সুজন কালবিলম্ব না করে এখনই অফিস, আদালত, শপিংমল, হাট-বাজার, বিনোদন কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহনসহ সকল জনসমাগম স্থানে মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী, স্টেশন মাস্টার জাফর আলম, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি সালেহ আহমেদ সুলেমান, আব্দুর রহমান মিয়া, সংগঠক রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, সদস্য সচিব হাজী মো. হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রকিবুল আলম সাজ্জী, রেলওয়ে শ্রমিক লীগ চট্টগ্রাম শাখার সভাপতি আলহাজ্ব আশরফ আলী, খেলাঘর চট্টগ্রাম মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ প্রতিম নাহা রনি, চীফ ইন্সপেক্টর সালামত উল্লাহ, জিআরপির সেকেন্ড অফিসার সোহরাব হোসেন, হেড টিকেট কালেক্টর তানভীর আহমেদ মিশুক, সাবেক মাস্টার মাহাবুবুর রহমান খাঁন, রেলওয়ে শ্রমিক লীগ নেতা নবীদুল ইসলাম ফারুকী, তানভীর আহমেদ মিশুক, শাহাদাত হোসেন শান্ত, আতিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মনিরুল হক মুন্না, সদরঘাট থানা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বাবু, দীপেন দাশ রৌমেন, মোহাম্মদ রুবেল, আনাস মিয়া, মো. ইমতিয়াজ, আলী নেওয়াজ রাকিব, মো. সাইমন প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...