বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফটিকছড়ির ভুজপুর ইউপি নির্বাচনে ৬৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

চেয়ারম্যন পদে ৬, সংরক্ষিত ১২, সদস্য ৪৫

দৌলত শওকত- ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির ভুজপুর ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ১৭ মে হলেও অতীতের সমস্থ রেকর্ড ভঙ্গ করে অধিকাংশ প্রার্থী একদিন আগে অনেকটা নিরবে মনোনয়ন পত্র জমা দিয়ে দেন। শেষ দিন ১৭ মে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশের নিকট এসব মনোনয়ন জমা দেন ৬৩ প্রার্থী।

এতে চেয়ারম্যান পদে ৬ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, চেয়ারম্যন পদে ৬ জনের মধ্যে ইব্রাহিম তালুকদার আওয়ামীগ মনোনীত প্রার্থী। এ পদে বাকী প্রার্থী স্বতন্ত্র ভাবে মনোনয়ন জমা দিযেছেন। তারা হলেন এস এম এইচ শাহজাহান, মো: নাসির উদ্দিন, তাপস চন্দ,আব্দুল হামিদ,মো বেলাল উদ্দিন।

এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ বলেন,    মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা আচরণ বিধি মেনে চেযারম্যান,সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য পদে মোট ৬৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। পরবর্তী কার্যক্রম তফশীলের আলোকে চলমান থাকবে।

উল্লেখ্য ,ভুজপুর ইউপি নির্বাচনের ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিল ১৭ মে, যাচাই বাছাই ১৯ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২০ থেকে ২২ মে, আপিল নিষ্পত্তি ২৩ থেকে ২৫ মে। এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারর শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...