সোমবার, ১০ আগস্ট ২০২৬

স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিককে হত্যার ‍হুমকি

নগরীতে স্ত্রীকে ফোন দিয়ে উক্তত্যের প্রতিবাদ করায় মোবাইল ফোনে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম রাশেদ নামে এক তরুণের বিরুদ্ধে। ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল সোমবার কোতোয়ালী থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক সাহাব উদ্দিন।

ডায়েরী সুত্রে জানা যায়, আরিফুল ইসলাম রাশেদ নামে ওই তরুণ দীর্ঘদিন থেকে ওই সাংবাদিকের স্ত্রী স্কুল শিক্ষিকা সাবিনা ইয়াছমিন (জবা) কে অপরিচিত নাম্বার থেকে ফোন করে উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানার পর গত ১৩ মে রাত ১০ টা ১২ মিনিটের দিকে তাকে ফোনে উত্যক্ত না করতে বললে এসময় সে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক সাহাব উদ্দিনকে অকথ্য ভাষা গালিগালাজ করে। কথা বলার একপর্যায়ে প্রাণে মেরে ফেলারও হুমকী দেয়া হয়। ওই তরুণ নিজেকে চিফ সার্জেন্ট অব আর্মস, প্রগতি স্যাটেলাইট টিভির সাংবাদিক, রেড ক্রিসেন্টের মেম্বার বলে পরিচয় দিয়ে সে কাউকে খুন করে ফেললেও কেউ তার কিছু করতে পারবে না বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন,একজন সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে।বিষয়টা আমরা গুরুত্বসহকারে দেখছি।তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রগতি২৪টিভির পরিচয় ব্যবহার করে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে কথিত টিভিটির চেয়ারম্যান এনামুল হক লিটন বলেন,আমাদের প্রগতি টিভিটি একটি ফেইসবুক টিভি,ইউটিউব টিভি, এটা অনলাইনে চলে।এটা কোন স্যাটেলাইট টিভি না।কেউ স্যাটেলাইট টিভি বললে সে ভুল বলেছে।আমাদের এখানে আরিফুল ইসলাম রাশেদ নামে কোন সাংবাদিক নাই।আমরা তার নামও শুনি নাই।কেউ আমাদের নাম ব্যবহার করে কোন ধরনের অপকর্ম করলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

রেডক্রিসেন্টের পরিচয় ব্যবহার সম্পর্কে জানতে চাইলে রেডক্রিসেন্ট ইয়ুথের ডির্পামেন্টাল চিফ মো.মাহমুদুর রহমান বলেন,আরিফুল ইসলাম রাশেদ নামে আমাদের সংগঠনে কেউ নেই।আমাদের সেন্ট্রাল ব্রাঞ্চের কেউও তাকে চিনে না।রেডক্রিসেন্টের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার দায়ভার আমাদের সংগঠন নিবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...