বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে ২ মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৭মে) বিকালে ৪টায় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ,এস,এম এমরান উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়,২টি মামলায় নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ৩৭,৬১১ পিস ইয়াবা ও ১কেজি গাঁজা আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়।
যার আনুমানিক মূল্য এক কোটি ১৩ লাখ ১৩ হাজার তিনশত টাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন ,তদন্তকারী কর্মকর্তা এসআই এনায়েত উল্লাহ নাইক্ষ্যংছড়ি থানার, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত ,জিআরও কাওছার সহ কনস্টেবল রাসেল ,আরও মালখানা মুন্সীও পুলিশ সদস্যগণ।
