শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

নাশকতার পরিকল্পনার সময় জামায়াত নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার একটি হোটেলে নাশকতার পরিকল্পনা করার সময় জামায়াতের অর্থ যোগানদাতা আবুল মনছুর, কোতোয়ালী থানা জামায়াতের আমির মো. ফরিদুল আলমসহ জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মে) দুপুরে কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গোপন তথ্য পেয়েছিলাম জামায়ত-শিবিরের নেতাকর্মীরা চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা নিয়ে টেরিবাজারের একটি হোটেলে বৈঠক করছেন।

এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোমবার রাতে ৪৯ জন নেতাকর্মীকে আটক করি। এক পর্যায়ে থানায় এনে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি মো. ফরিদুল আলম কোতোয়ালী থানা শাখা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির। আর মো. ফরিদ উদ্দিন কোতোয়ালী থানা দক্ষিণ শাখার প্রধান সমন্বয়কারী।

জাহিদুল কবির বলেন, আমরা জানতে পেরেছি আবুল মনসুর জামায়াতের অর্থ যোগানদাতা। তার বাড়ি পটিয়ায়। তিনি চট্টগ্রাম শহরের টেরিবাজার এলাকায় ব্যবসা করেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

আটক ৪৯ জনের মধ্যে ১০ জনের নাম ও পরিচয় জানা গেছে। তারা হলেন- কোতোয়ালী থানা শাখা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মো. ফরিদুল আলম (৪৭), কোতোয়ালী থানা দক্ষিণ শাখার প্রধান সমন্বয়কারী মো. ফরিদ উদ্দিন (৪৪), বায়তুল মাল সম্পাদক মো. নুরুল কবির (৬৫), দপ্তর সম্পাদক এমদাদ উল্ল্যাহ (৩৪), কোতোয়ালী থানা দক্ষিণ শাখা জামায়াতে ইসলামী বাংলাদেশর আমির রোকন, বক্সিরহাট শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ (৩৫), অর্থ যোগানদাতা আবুল মনছুর (৫০), টেরীবাজার ইমাম ম্যানশন শাখার সভাপতি মো. হুমায়ুন কবির (৫০), টেরীবাজার কাটাপাহাড় শাখার সভাপতি রাশেদুল করিম, সহ-সভাপতি হাফেজ মো. তাজুল ইসলাম (৩৮), সহ সভাপতি, মোহাম্মদ ইসরাফিল (৫০)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...