চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানাধীন নিউ চান্দগাঁও আবাসিকে ছাদবাগানের গাছে পানি দিতে গিয়ে ছয়তলা থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) বিকাল সাড়ে পাঁচটার সময় আবাসিকের হারবারেস ভবনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
নিহত তরুণী ফাতেমা আক্তার (২২) বহদ্দারহাট কাঁচাবাজার সংলগ্ন নিউ চান্দগাঁও আবাসিকের হারবারেস নীড়ের বাসিন্দা মৃত হাজী আবুল খায়েরের মেয়ে।
তরুণীর ভাই মো. হাসান জানান, আমার বোন ছাদের গাছে পানি দেয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
