সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রেলস্টেশনে যাত্রীর ব্যাগ চুরি, গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে যাত্রীর স্বর্ণালঙ্কারসহ ব্যাগ চুরির অভিযোগে মতিন মিয়া (২৫) নামের এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত অটোরিকশাটিও (চট্ট মেট্রো-থ-১৩-৩৭৮৫) আটক করে পুলিশ।

আজ সোমবার (১৬ মে) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর বলেন, কোতোয়ালি থানা এলাকার সতীশ বাবু লেনের বাসিন্দা অনুপ সেন পরিবার নিয়ে গত শনিবার (১৪ মে) সকালে ঢাকা থেকে তুর্ণা নিশিতা ট্রেনে চট্টগ্রাম রেলস্টেশনে আসেন।

স্টেশন থেকে একটি অটোরিকশা করে তিনি বাসায় ফেরেন। এ সময় গাড়ি থেকে নেমে স্ত্রী সন্তানদের বাসার সিঁড়িতে তুলে দিয়ে এসে দেখেন অটোরিকশাচালক ভাড়া না নিয়ে গাড়িতে রাখা ব্যাগটি নিয়ে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ব্যাগে অনুপ সেনের নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিল। পরে ওই যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়ে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে অটোরিকশাটি সনাক্ত করা হয়।

এরপর ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের মাধ্যমে গাড়ির চালকের পরিচয় নিশ্চিত হয়ে সোমবার ভোররাতে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার চালক মতিনের দেওয়া তথ্য অনুযায়ী, বায়েজিদ বোস্তামী এলাকা থেকে চুরি যাওয়া ব্যাগসহ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তাকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে, যোগ করেন ওসি জাহেদুল।

গ্রেফতার মতিন মিয়া গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন নলডাঙ্গা প্রতাপ গ্রামের বাসিন্দা।

তিনি বর্তমানে বায়েজিদ বোস্তামীর চন্দ্রনগর বাজার টেক্সটাইল এলাকার সরোয়ার সাহেবের কলোনীতে বসবাস করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...