সোমবার, ১০ আগস্ট ২০২৬

পৌরসভার ড্রেন দখল করে ঘর নির্মাণের অভিযোগ

ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ও পৌর মেয়র।

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে অবৈধভাবে পৌরসভার ড্রেন দখল করে বসত ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। 

বান্দরবানে প্রশাসনের ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বন্ধ করা যাচ্ছেনা পাহাড় কাটা।জেলা সদরের পৌরসভার ৯ নং ওয়ার্ডের লাঙ্গিপাড়ায় চলছে অবাধে ছোট ও বড় পরিসরে পাহাড় কাটা মহৎসব।

সরেজমিনে দেখা যায়,পৌরসভার ৯ নং ওয়ার্ডের ইসলামপুর,সিকদার পাড়া,লাঙ্গিপাড়া এলাকায় রাতের আধারে,কয়েকজন শ্রমিক দিয়ে পাহাড় কেটে,পৌরসভার নির্মিত ড্রেনের উপর ঘর সহ দোকান পাট নির্মাণ করছে স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম,তার এ কাজে সহযোগিতা করছেন মিজান।

বেশ কিছুদিন আগে স্থানীয় বাসিন্দাদের সামনে প্রাথমিক ভাবে মমতাজ বেগম ও মিজান কে নির্মাণ কাজ বন্ধ এবং পৌর কর্তৃপক্ষের অনুমতি পত্র গ্রহন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি পত্র গ্রহন করতে বলা হলেও তারা তা না করে পাহাড় কাটা অব্যাহত রেখে পৌরসভার ড্রেন সহ নিজেদের জায়গায় টিন দিয়ে ঘিরে ঘর এবং দোকানের নির্মাণ কাজ অব্যাহত রাখেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন , লোক চক্ষুর আড়ালে রেখে কয়েকজন শ্রমিক দিয়ে প্রায় প্রতিদিন পাহাড় কাটছেন মমতাজ বেগম,পাহাড়ের কাটা মাটি ফেলছেন পাশের ঝিড়িতে,ফলে বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারনে ঝিড়ির পানি উপরে চলে আসবে এতে জনভোগান্তিতে পড়বে স্থানীয় বসবাসকারী জনসাধারণ।

এর কারন জানতে চাইলে মমতাজ বেগন জানান , তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজাকে বিষটি অবগত করেছেন, পৌরসভার ড্রেন সিমানার ভেতরে নিয়ে তার উপর দোকান ঘর বানানোর বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেন নি।

পৌরসভার ড্রেন দখল করে,পাহাড় কেটে ঘর নির্মাণের বিষয়ে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে কেউ আমাকে বলে নি,পাহাড় কাটা অপরাধ,পৌরসভার ড্রেন নির্মাণ করা হয়েছে অত্র ওয়ার্ডে বসবাসকারী সকল জনসাধারণের সুবিধার জন্য,খবর পেয়ে আমি সরজমিনে বিষয়টি দেখার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছি,এ ব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী চট্টগ্রাম নিউজকে বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের পানি প্রবাহ ব্যাহত না হয় সে জন্য অত্র ওয়ার্ডের রাস্তার পাশের ড্রেন গুলো বড় করা হয়েছে,কেউ যদি পৌরসভার ড্রেন নিজ দখলে নিয়ে এ ধরনের কাজ করে থাকে সে ব্যাপারে ব্যাবস্থা গ্রহন করা হবে।

এদিকে নিয়ম বহির্ভূত পাহাড় কাটার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুদ্দীন চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...