চন্দনাইশে গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মে)সকালে কলেজ মাঠে গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের সভাপতি ফজলুল হক সিরাজী’র সভাপতিত্বে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন লোহাগাড়ায় আসামির দায়ের কোপে পুলিশ কনস্টেবলের হাতের কব্জি বিচ্ছিন্ন
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
আরো পড়ুন:সাতকানিয়ায় স্কুলছাত্র হত্যার ঘটনায় মামলা
প্রভাষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) গালিব চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, কলেজ অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, কাউন্সিলর লোকমান হাকিম, ফরিদ উদ্দীন চৌধুরী, আলমগীরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
