মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১ দিন পর নৌকা পেলেন যুবলীগ নেতা সেলিম হক

মো. মহিউদ্দিন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফেসবুকে এসে নতুন বার্তা দিলেন যুবলীগ নেতা মুহাম্মদ সেলিম হক। একদিন আগে নৌকা মনোনয়ন পাওয়া যুবলীগ নেতা আলা উদ্দিনের নাম পরিবর্তন করে এবার চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ সেলিম হক। তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।

১৫ মে (রবিবার) ১২টা ৩০ মিনিটে তিনি নিজের ফেসবুকে লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকারের নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় তাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বলে তথ্য দেন।

নৌকা মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে যুবলীগ নেতা মুহাম্মদ সেলিম হক জানান, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন।’

এতে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর চট্টলার অবিসংবাদিত নেতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর সুযোগ্যপুত্র আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্জ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়ের নিকট।

পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি। আমি সবার সহযোগিতা কামনা করছি। আশা করি দলের সকল নেতাকর্মীরা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। জনগণের ভোটে নৌকা প্রতীকের বিজয় হবে।’

সেলিম হক রাজনীতিতে আসার পূর্বে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ক্রীড়া রিপোর্টার হিসেবে কাজ করেছেন বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকায়। বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। একই সাথে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা ও করোনাকালে প্রশংসিত ‘চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের’ সদস্য সচিব ছিলেন।

প্রসঙ্গত, ইভিএম পদ্ধতিতে চরপাথরঘাটায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোটগ্রহণ হবে ১৫ জুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...