শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

হাইস্পিড পেট্রল বোট কিনলো চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক

বহির্নোঙরে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং পতেঙ্গা থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত দ্রুত সময়ে পাইলটদের আনা নেওয়ার জন্য ইতালি থেকে ২২ কোটি টাকা ব্যয়ে হাইস্পিড পেট্রল বোট এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

আজ রোববার (১৫ মে) বহির্নোঙরে থাকা স্পিডবোটবাহী ইতালীর ‘সোঙ্গা চিতা’ জাহাজটিকে বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারী ১০ ও ১২ এর সাহায্যে বন্দরের সিসিটি জেটিতে আনা হয়।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ২২ দিন আগে ইতালির রেনেভা বন্দর থেকে কনটেইনার জাহাজ ‘সোঙ্গা চিতা’ হাইস্পিড পেট্রল বোটটি নিয়ে যাত্রা শুরু করে।

ইতালির এফবি ডিজাইনের ইয়ার্ডে বোটটি তৈরি করে। এটি লম্বায় ১৬ দশমিক ৫ মিটার ও ড্রাফট ১ দশমিক ২ মিটার। বোটটিতে আধুনিক নেভিগেশনাল যন্ত্রপাতি, স্যাটেলাইট রাডার, স্যাটেলাইট কম্পাস, ২টি ইঞ্জিন, ৩টি জেনারেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।

তাছাড়া ঘূর্ণিঝড়ে উল্টে গেলেও এটি আবার আগের স্বাভাবিক অবস্থানে ফিরে যেতে পারবে। বোটটিতে ১৬ জন বসতে পারবে। পতেঙ্গা থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত ৬০ কিলোমিটার দ্রুততম সময়ে পাড়ি দিয়ে পাইলটদের আনা নেওয়া করতে সক্ষম হবে এই বোট।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ইতালির সোঙ্গা চিতা জাহাজটিতে কনটেইনারও রয়েছে। প্রায় ৩শ কনটেইনার নামানোর পর হাইস্পিড পেট্রল বোটটি খালাস করা যাবে। বোটটি পরিচালনায় বন্দরের নৌ বিভাগের ১০ জন কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নতুন হাইস্পিড পেট্রল বোটটির কারণে বন্দরের জাহাজের বহরে সক্ষমতা আরো বেড়ে গেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...